1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ফিটসএয়ার-এর ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইটের সূচনা উপলক্ষ্যে বেঙ্গল এয়ারলিফট-এর আয়োজনে ইফতার মাহফিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১২৭ দেখেছেন

মোঃ শহিদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ শ্রীলংকার প্রথম প্রাইভেট এয়ারলাইন্স ফিটসএয়ার এপ্রিল মাস থেকে শুরু করতে যাচ্ছে ঢাকা- কলম্বো সরাসরি ফ্লাইট। আগামী ১৭ এপ্রিল ২০২৪ ইং তারিখ থেকে অপারেশনে যাওয়া এই এয়ারলাইন্স কম খরচে সেরা মানের সেবা দিতে বদ্ধপরিকর। ফ্লাইট পরিচালনার শুভ সূচনা উপলক্ষ্যে বেঙ্গল এয়ারলিফট বন্দর নগরী চট্টগ্রামের এম্ব্রোসিয়া রেস্টুরেন্টে বিজনেস পার্টনার ও স্টেকহোল্ডারদের জন্য আজ ৩ এপ্রিল বুধবার আয়োজন করেছে এক ইফতার মাহফিল। ফিটসএয়ার এর বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে বেঙ্গল এয়ারলিফট লিমিটেড। অনুষ্ঠানে ফিটসএয়ার এর কর্পোরেট প্রেজেন্টেশন, প্রোডাক্ট ও সেবা সম্পর্কে ট্র্যাভেল এজেন্ট ও উপস্থিত অতিথিদের অবগত করা হয়।

ফিটসএয়ার এর জিএসএ বেঙ্গল এয়ারলিফট লিমিটেড এর পরিচালক শারমীন হোসেন, জেনারেল ম্যানেজার (এয়ারলাইন্স ডিভিশন) মুনিরুল ইসলাম, গ্রুপ হেড অফ মার্কেটিং শরীফুল ইসলাম ভূঁইয়া, ডিজিএম কল্যাণ পাল, ম্যানেজার মো : মেহেদী হাসান, স্টেশন সেলস এক্সিকিউটিভ রুহিদা হাসিন নাওয়ার নীহা ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে উপস্থিত অতিথিদের অংশগ্রহণের উপর রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.