1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নিরাপদ সড়ক জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ সুন্দর,আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে- এম রশিদুজ্জামান মিল্লাত ‎২১ বছর পর এসআরবি’র জালে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কক্সবাজারে এসআরবি-১৫ এর পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ‎ছয় লাখ মানুষের জন্য নেই আইসিইউ, সংকটাপন্ন রোগী নিয়ে ছুটতে হয় দূরের হাসপাতালে রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন ঝুঁকিপূর্ণ ভবন, শিক্ষক সংকট ও মাঠের জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে রাজবাড়ীর বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের স্বনামধন্য হোটেলে ইন্টার্নশিপের সুযোগ পেলেন শিক্ষার্থী এম. এ. হাসান সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে যুবদলের নেতা বহিষ্কার

ঝিনাইদহে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি প্রাথমিক রৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টার সময় শহরের পোস্ট অফিস মোড়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)’র আয়োজনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচীতে জলার বিভিন্ন এলাকার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)’র জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় সেসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রি-ক্যাডেট এন্ড স্কুল ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, রংধনু কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মুক্তার হোসেন, এবং ৪৩টি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালক, শিক্ষক-শিক্ষীকাসহ অন্যান্যরা।

সেসময় বক্তারা বলেন, কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার অংশ হলেও, বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা বলেন, শিক্ষা সবার অধিকার কোনো শিক্ষার্থীকে বঞ্চিত করা উচিত নয়। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে সকলের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.