ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশর্দী ইউনিয়নের গারুয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৭ জুলাই বিকালে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। জুলাই-আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত এ খেলায় অংশগ্রহণ করেন স্থানীয় ক্রীড়াবান্ধব তরুণরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সাবেক সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু ও মাহাবুব আলী মিয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রেজাউল আলম রিজু, ইকরাম হোসেন লাবলু, হাফিজুর রহমান মুন্সী, কেরামত তালুকদার, মাহাবুর মাতুব্বরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘৭৫-র পরবর্তী সময়ের ছাত্র ও জনতার গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। তাদের স্মৃতিকে স্মরণ রেখে বর্তমান প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।’
খেলা শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে ঐতিহাসিক চেতনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি ক্রীড়ার প্রতি আগ্রহও বাড়াবে বলে মনে করছেন আয়োজকরা।