1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

চারিগ্রাম এস এ খান উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম এস এ খান উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  ২৭ জুলাই বেলা ২টায় বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিসিআইসির পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল লতিফ।উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় নবম শ্রেণি দশম শ্রেণিকে ২-০ গোলে এবং দ্বিতীয় খেলায় অষ্টম শ্রেণি ষষ্ঠ শ্রেণিকে ৩-০ গোলে পরাজিত করে। খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারি শাহাদ হোসেন দাদন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আব্দুর রশিদ।খেলাধুলার গুরুত্ব তুলে ধরে উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরই এ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার চর্চা বাড়াতে নানা আয়োজন করা হয়।”
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির কয়েক শত শিক্ষার্থী উপস্থিত থেকে খেলাগুলো উপভোগ করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.