1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

সাটুরিয়ায় দুই শিশুকে মারধরের পর চুরির মামলা, বয়স ১৮ দেখিয়ে আদালতে সোপর্দ

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার গ্রামে দুই কিশোরকে মারধরের পর চুরির মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। ওই দুইজনের প্রকৃত বয়স যথাক্রমে ১২ ও ১৬ বছর হলেও তাদের বিরুদ্ধে সিঁধেল চুরির মামলা দায়ের করে থানার প্রাথমিক তথ্যে ১৮ বছর দেখানো হয়। পরে পুলিশ তাদের আদালতে সোপর্দ করে।জন্মনিবন্ধনের তথ্যমতে, একজনের জন্ম ২৬ মে ২০১৩ এবং অন্যজনের ৫ আগস্ট ২০০৮। একজন বালিয়াটি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির এবং অন্যজন আব্দুর রহমান উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
দুপুরে স্থানীয় বাজার থেকে তাদের আটক করেন আগ সাভারের এক বাসিন্দা শফিকুল ইসলাম। তাঁর অভিযোগ, আগের রাতে তাঁর বাড়ি থেকে একটি ল্যাপটপ, পাঁচটি স্মার্টফোন ও নগদ এক লাখ ৮৫ হাজার টাকাসহ অন্যান্য সামগ্রী চুরি হয়। তাঁর দাবি, স্থানীয় কয়েকজন বলেন, ওই রাতে ওই দুইজনকে বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে। এরপর তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং চুরির কথা স্বীকার করেছে বলে দাবি করেন।
তবে ঘটনাকে কেন্দ্র করে এক শিশুর বাবা অভিযোগ করেছেন, পূর্বের বিরোধ এবং চাঁদা না দেওয়ার কারণেই তাঁর ছেলেকে মারধর করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।
আটকের সময় শিশুদের হাতকড়া পরানো হয়। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত টঙ্গীর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, “বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.