1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী নদীতে নৌকার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উল্লাস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে- পটুয়াখালীতে শ্রমিক  দলের বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  বরগুনার তালতলীতে টেংরাগিরির গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার, বিট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুহিন হোল্ডিং ফার্মের উদ্যোগে বি.নগর মডার্ন হাসপাতালের ফ্রি র‍্যাফেল ড্র তারাগঞ্জে পুকুরে ডুবে ১৬ মাসের শিশুর করুণ মৃত্যু সাংবাদিক আসাদ সবুজের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা

দৌলতপুরে বিএনপির ৩১ দফা প্রচারণা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে জনমত গঠনের আহ্বান এস. এ. জিন্নাহ কবীরের ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারণায় এবার মাঠে নামলেন মানিকগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।২৬ জুলাই  বিকেলে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন গুলোর আয়োজনে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য প্রচারণা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক এবং মানিকগঞ্জ-১ আসনের (ঘিওর-দৌলতপুর-শিবালয়) ধানের শীষের সম্ভাব্য প্রার্থী জননেতা এস. এ. জিন্নাহ কবীর। তিনি বলেন,“রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করে দেশে একনায়কতান্ত্রিক শাসন কায়েম করা হয়েছে। তাই রাষ্ট্র মেরামতের ৩১ দফাই এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
”সভায় আরও উপস্থিত ছিলেন—
* কাজী মোস্তাক হোসেন দিপু, আহ্বায়ক, মানিকগঞ্জ জেলা যুবদল
* মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র সহ-সভাপতি, জেলা কৃষক দল
* লোকমান হোসেন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি
* মীর মানিকুজ্জামান মানিক, সভাপতি, ঘিওর উপজেলা বিএনপি
* নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, শিবালয় উপজেলা বিএনপি
* আসিফ ইকবাল রনি, যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল
* কাজী নাদিম হোসেন টুয়েল, নেতা, যুবদল
* হোসেন আলী, আহ্বায়ক, শিবালয় উপজেলা যুবদল
* আব্দুস সালাম, সদস্য সচিব, দৌলতপুর উপজেলা যুবদল
* সাইফ ছানোয়ার, সদস্য সচিব, ঘিওর উপজেলা যুবদল
* শওকত আলী খান, আহ্বায়ক, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দল
* সবুজ ব্যাপারী, সদস্য সচিব, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দল
* মোহাম্মদ আল-আমিন, আহ্বায়ক, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল
* রাজা মিয়া, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, ঘিওর উপজেলা বিএনপি
* নাসির উদ্দিন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদল
* আমির হামজা পিন্টু, যুবদল নেতা
* সাকিব খান অয়ন, সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল
সভায় বক্তারা রাষ্ট্র পরিচালনায় বিএনপির ৩১ দফা রূপরেখার বিভিন্ন দিক ব্যাখ্যা করেন এবং জনগণের প্রতি বিএনপির আহ্বান পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে এমন আরও প্রচারণা সভার আয়োজনের
ঘোষণা দেন।
আয়োজনে শতাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাস্থল জনসমুদ্রের রূপ নেয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.