1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি

নগরকান্দায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

“জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত হয়েছে শপথ গ্রহণ ও আলোচনা সভা। ২৬ জুলাই সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় আয়োজনে অংশ নিয়ে লাখো কণ্ঠে শপথ পাঠে সংযুক্ত হন অংশগ্রহণকারীরা। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সমাজ গঠনে করণীয় বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবিরউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ হিল আবরার, সমাজসেবা কর্মকর্তা কাজী নেমেরী, মহিলা বিষয়ক কর্মকর্তা কাকুতি দত্ত।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ ও রফিকুজ্জামান অনু, জামায়াতে ইসলামীর পৌর আমির হাফেজ সাখাওয়াত হোসেন, ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা কামরুজ্জামান, এনসিপির প্রতিনিধি নাজমুল হাসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. নাসিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সমাজ গঠনে ইতিবাচক মনোভাব, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমে একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণ সম্ভব।” তারা সবাইকে সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, জুলাই মাসজুড়ে দেশব্যাপী সমাজ সচেতনতা ও মানবিক মূল্যবোধ উন্নয়নে ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচি পালন করছে সরকার। তারই অংশ হিসেবে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.