1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

৭১ মিডিয়া ভিশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৯ দেখেছেন

২৫ জুলাই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও মানবাধিকার অঙ্গনে এক নিরলস পথচলার ১৮ বছর পূর্তি উদযাপন করলো দেশের প্রভাবশালী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “৭১ মিডিয়া ভিশন”। রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত চার তারকা স্কাই সিটি হোটেল-এর বলরুমে আয়োজিত বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন দেশের খ্যাতিমান ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া,জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. হামিদা খানম,এনটিভির পরিচালক আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ,খ্যাতিমান কণ্ঠশিল্পী রবি চৌধুরী,জনপ্রিয় অভিনয়শিল্পী দিপা খন্দকার,জাসাস নেতা লিয়াকত আলী খান,এবং শেরে বাংলা পথকলি স্কুলের উপদেষ্টা মোশাররফ হোসেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ৭১ মিডিয়া ভিশনের নির্বাহী চেয়ারম্যান এবং জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের নির্বাহী পরিচালক আর. কে. রিপন ও সমাজসেবী গোলাম ফারুক মজনু। এক মিনিট নীরবতা ও জাতীয় সংগীত:অনুষ্ঠানের শুরুতেই সদ্য ঘটে যাওয়া মর্মান্তিক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আজীবন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘৭১ মিডিয়া আইকন অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয় বিভিন্ন গুণীজনকে।
এবছর আজীবন সম্মাননায় ভূষিত হন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জমকালো সাংস্কৃতিক পরিবেশনা, যা দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।

অনুষ্ঠান পরিচালনা: অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব তানিয়া আফরিন। বক্তব্যে গুরুত্বের প্রতিফলন:

সভাপতির বক্তব্যে সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন—“৭১ মিডিয়া ভিশন দীর্ঘ ১৮ বছর ধরে সমাজের ইতিবাচক পরিবর্তনে সচেতন ও সাংস্কৃতিক গণমাধ্যম হিসেবে যে ভূমিকা রেখে এসেছে, তা প্রশংসনীয়।” অন্যদিকে, মঞ্জুর হোসেন ঈসা বলেন—“মানবাধিকার, গণতন্ত্র ও সংস্কৃতি নিয়ে আমরা কাজ করেছি বলেই ৭১ মিডিয়া আজ একটি আস্থার জায়গা হয়ে উঠেছে। আমাদের এই যাত্রা আগামী দিনে আরও বিস্তৃত হবে।” নির্বাহী পরিচালক আট কে রিপন বলেন, অনুষ্ঠানটি ছিল একদিকে যেমন স্মরণীয় সম্মাননার উৎসব, অন্যদিকে তেমনি একটি মানবিক ও শিল্পসচেতন মিলনমেলা। “৭১ মিডিয়া ভিশন”-এর এই ১৮ বছরের যাত্রা আগামীতেও দেশ ও জাতির কল্যাণে অব্যাহত থাকবে—এই প্রত্যাশায় সকলের প্রতি করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.