গাইবান্ধার জেলা গোবিন্দগঞ্জে উপজেলা সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রযুক্তিনির্ভর প্রতারক চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় অভিযানটি পরিচালনা করেছেন ।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই শ্বাসরুদ্ধকর অভিযানে নেতৃত্ব দেন সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন এবং গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল হক। অভিযানে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দলও অংশ নেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—আশিকুর রহমান (৩২), পিতা জামিল হোসেন, ও আদম হোসেন (২৮), পিতা মুনসুর আলী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোবাইল হ্যাকিং ও প্রতারণায় ব্যবহৃত বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড এবং প্রযুক্তি সরঞ্জাম।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি ও প্রতারণা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।
তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মোবাইল হ্যাকিং, প্রতারণা এবং অবৈধ তথ্য লেনদেনের মতো সাইবার অপরাধের সঙ্গে যুক্ত ছিল।
এ অভিযানকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য কর ছড়িয়ে পড়ে এবং প্রযুক্তি-ভিত্তিক অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের সাইবার অপরাধ দমনে নিয়মিত এবং সমন্বিত অভিযান চালানো অত্যন্ত প্রয়োজন, যা ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সচেতন মহল ও গণমাধ্যম কর্মীরা মনে করেন অভিযান চলিতে থাকিলে থাকিলে অপরাধের হার কমে যাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।