চট্টগ্রামের সন্দ্বীপে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট (এসইডিপি) স্কিমের অধীনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই সকাল ১১টায় উপজেলা কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার পরিদর্শক আলমগীর হোসেন এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মারুফ হাসান। সঞ্চালনায় ছিলেন মগধরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ দিদার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকরা। উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় সুশীল সমাজ ও কৃতি শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, পারফরমেন্স বেজড গ্র্যান্টস (PBG) শিক্ষাপ্রতিষ্ঠানকে মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সাফল্যে উৎসাহিত করে। এটি শুধুমাত্র একটি আর্থিক সহায়তা নয়, বরং একটি স্বীকৃতি—যা শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। তারা এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং শিক্ষাখাতে আরও বিনিয়োগ বৃদ্ধির দাবি তোলেন।