1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার কুড়িগ্রাম জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 নরসিংদীতে শহীদদের স্মরণে কৃষক দলের ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে নরসিংদী জেলা কৃষক দলের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তারা শহীদদের আত্মত্যাগের স্মরণে এই ধরণের কর্মসূচিকে সময়োপযোগী এবং সামাজিক দায়বদ্ধতার বাস্তব নিদর্শন হিসেবে অভিহিত করেন।

আলোচনা শেষে কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা খায়রুল কবির খোকন।
তার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

কর্মসূচির একটি বিশেষ আকর্ষণ ছিল শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা, যা পাঁচদোনা থেকে কাদের মোল্লা কলেজ পর্যন্ত পৌঁছে প্রধান অতিথিকে বরণ করে নেয়। এ আয়োজনে নেতৃত্ব দেন মাধবদী থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম এ জামান ফকির।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনই নয়, পরিবেশ রক্ষায় নাগরিক দায়িত্ব ও রাজনৈতিক সম্প্রীতির বার্তাও পৌঁছে দিয়েছে নরসিংদী জেলা কৃষক দল। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সচেতন ও মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.