1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ফুলবাড়ীতে মাদক বিরোধী রেলি ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে সর্বস্তরের জনগনের অংশগ্রহণে মাদক বিরোধী রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১জুলাই বিকেল সাড়ে ৩ টায় ফুলবাড়ী উপজেলা মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে রেলি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে এবং সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়ক আব্দুল আজিজ নাহিদ, এনসিপি’র জেলা সভাপতি মুকুল মিয়া, এবি পার্টির কুড়িগ্রাম জেলা সভাপতি ডা: নুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মাও: নিজাম উদ্দিন, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহাদত হোসেন, কুড়িগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর হুমায়ুন কবির, কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: শহিদুল্লাহ, কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট নাহিয়ান আহমেদ ফারাবী, কুড়িগ্রাম ২২ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মাহাবুব উল হক, কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজার রহমান প্রমূখ। সমাবেশে বক্তারা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সহ গোটা কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করে এ কর্মসূচিকে বেগবান করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.