1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

 তারেক রহমান কে অবমাননা ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের সম্পর্কে কটুক্তি ,বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও দেশের আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে, সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ১৯ জুলাই  বিকালে বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি-র বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভুঁইয়া,প্রতিবাদ বিক্ষোভ মিছিলে এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা শাখার বিএনপি`র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, মাহমুদুল হাসান সান্টু সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সাবেক সহ সভাপতি বেলকুচি উপজেলা বিএনপি, বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম,জেলা বিএনপি-র উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার জেলা বিএনপির সদস্য বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক সদস্য সচিব বনি আমিন,বেলকুচি পৌর বিএনপি`র সাবেক আহ্বায়ক হাজী আলতাব হোসেন,বেলকুচি পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম (শফি),বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাত, মোঃ আলম প্রাং বেলকুচি পৌর কমিশনার সদস্য যুবদল বেলকুচি উপজেলা শাখা,বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন চৌধুরী (বাবু),বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আলী ভুঁইয়া

বেলকুচি উপজেলা শ্রমিক দল ও বাংলাদেশ প্রেসক্লাবের সন্মানিত সভাপতি জনাব কেরামত আলী তালুকদার সহ বেলকুচি উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি`র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি বেলকুচি সরকারি কলেজ থেকে শুরু করে মুকুন্দগাতী বাজার অতিক্রম করে চালা আদালত পাড়ায় গিয়ে শেষ হয়।এ সময় বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের নিয়ে এবং কি বিএনপিকে নিয়ে যাহারা অবমাননা মূলক ক্তব্য পেশ করছেন তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল বিএনপি কঠোর পদক্ষেপ নিবেন এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.