1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ‎দক্ষিণ আইচায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ইসলামপুর পশ্চিমে চেয়ারম্যান পদে আলোচনায় বাবুল আহমদ সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি চলাচল স্বাভাবিক নিরাপদ সড়ক জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ সুন্দর,আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে- এম রশিদুজ্জামান মিল্লাত ‎২১ বছর পর এসআরবি’র জালে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি

জাহানারা মজিবর আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ও এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

সিরাজগঞ্জের বেলকুচিতে জাহানারা মজিবর আদর্শ পাঠাগার ও বিজ্ঞান ক্লাবের কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ও এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ ইং  অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই বিকাল ৪ টায় পিড়ারচর নতুনপাড়া ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ মজিবর রহমান, সাবেক প্রধান শিক্ষক, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়।
সহ-সভাপতির দায়িত্ব পালন করেন জনাব মোঃ মতিয়ার রহমান, বিএসসি সহকারী শিক্ষক, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইমতিয়াজ উদ্দিন, সাবেক সদস্য, বেলকুচি উপজেলা বিএনপি ও সভাপতি, ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউর রহমান মিলন (সহকারী সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়), মোঃ বাবর আলী সরকার (সাবেক আহ্বায়ক, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপি), জনাব মোঃ শাহীন হোসাইন (সভাপতি, ধুকুরিয়া বেড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়), জনাব মোঃ হারুন অর রশিদ (চাকুরিজীবী, মন্ডল গ্রুপ), জনাব মোঃ হেলাল উদ্দিন (বাংলাদেশ বর্ডারগার্ড), জনাব মোঃ ফজল মন্ডল (সাবেক সদস্যসচিব, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপি), জনাব মোঃ বারিক মন্ডল (সাবেক সাধারণ সম্পাদক, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন বিএনপি), জনাব মোঃ রেজাউল করিম লালন (চাকুরিজীবি), জনাব মোঃ ইউসুফ আলী (ব্যবসায়ী), এবং জনাব মোঃ হোসেন আলী প্রামানিক (সাবেক সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ড বিএনপি)।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেড.এম তানজিলুর রহমান সুইট, ট্রাফিক ইন্সপেক্টর, বেনাপোল, যশোর। উপস্থাপনায় ছিলেন মোঃ মনিরুজ্জামান মনির, ১নং যুগ্ম-আহ্বায়ক, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ছাত্রদল।

খেলায় অংশ নেয় ইহান ফুটবল একাদশ বনাম ইয়ামিন ফুটবল একাদশ। খেলার রেফারি করেন শাহাদাত, হাসেম,বাবু। দর্শকদের উপস্থিতি ও উৎসাহে মাঠ মুখরিত হয়ে ওঠে। এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য ছিল স্থানীয় ক্রীড়াচর্চার প্রসার এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা। খেলার শেষে দুই দলের মাঝে পুরস্কার বিতরণী করা হয় ও এসএসসি কৃতি শিক্ষার্থী মাঝে সংবর্ধনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.