1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নিকাহ রেজিস্ট্রার ও কলেজ শিক্ষক একই ব্যক্তি, অভিযোগের তদন্তে খোঁজ মিলছে না অভিযোগকারীর চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জুলাই বিপ্লবের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। ১৭ জুলাই বিকেল ২টার দিকে রাজশাহী মহানগর জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির উপস্থিতিতে মতিহার থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ থেকে তাদের গ্রেপ্তার করে।

জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, “গত সপ্তাহে আমরা রেজিস্ট্রারের কাছে লিখিতভাবে দাবি জানিয়েছিলাম। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেননি। তাই আমরা বাধ্য হয়ে ব্যবস্থা নিয়েছি। এরা সবাই মামলার আসামি, আওয়ামী লীগের সহযোগী।”

গ্রেপ্তারকৃত কর্মকর্তারা হলেন-

আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী হিসাব পরিচালক, হিসাব শাখা, রাবি।
পিতা: আব্দুল গফুর, সাং: মেহেরচন্ডী মধ্যপাড়া, চন্দ্রিমা, রাজশাহী।
মামলা: বোয়ালিয়া থানা, মামলা নং ৩/৩৮১, তারিখ: ০১/০৯/২০২৪।

আমিনুল হক রাসেল, সহকারী হিসাব পরিচালক, হিসাব বিভাগ, রাবি।
পিতা: মো: রেজাউল হক, সাং: রাণীনগর, বোয়ালিয়া, রাজশাহী।
মামলা: বোয়ালিয়া থানা, মামলা নং ১/৪৭, তারিখ: ০২/০৩/২০২৫।

পঙ্কজ কুমার, সেকশন অফিসার, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, রাবি।
পিতা: মৃত অনিল চন্দ্র দে, সাং: ষষ্ঠিতলা, বোয়ালিয়া, রাজশাহী।
মামলা: বোয়ালিয়া থানা, মামলা নং ১/৪৭, ১৪/১১৯, তারিখ: ১২/০৫/২০২৫।

রাজশাহী নগরের মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, পুলিশের গ্রেপ্তার অভিযানের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রেপ্তারের পর তাদের মতিহার থানায় নেওয়া হয়। পরে তাদের বোয়ালিয়া থানায় পাঠানো হবে। বোয়ালিয়া থানা পুলিশ তাদের আদালতে পাঠাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, “ঘটনাটি ভালোভাবে জানা ছিল না। যদি জানতাম যে তাদের অফিস থেকে জোর করে আনা হয়েছে, তাহলে বিষয়টি ভিন্নভাবে দেখতাম। ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীকেই ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে, বাইরের কাউকে নয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.