1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

ফ্যাসিবাদ উপড়ে ফেলতে হবে, গোপালগঞ্জে আওয়ামী দোসরদের হামলার নিন্দা: এনডিপি

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

১৬  জুলাই শহীদ দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি -এনডিপি’র আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, “ফ্যাসিবাদ উপড়ে ফেলতে হবে—এই হোক আমাদের অঙ্গীকার। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়।”

খোন্দকার গোলাম মোর্তজা বলেন, গোপালগঞ্জে পুলিশের প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগ ও তাদের সহযোগী দোসররা পরিকল্পিতভাবে টিএনও এবং এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এনডিপি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায় এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

রাজধানীর বিজয়নগরে বিকেল ৩টায় এনডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা। প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান, যুগ্ম মহাসচিব হায়াত মাহমুদ এবং দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন: “আজকের এই দিন শুধুমাত্র স্মরণ করার জন্য নয়, বরং নতুন প্রতিজ্ঞার দিন। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে হবে। শহীদদের আত্মত্যাগ আমাদের চেতনার উৎস।”

সভায় বক্তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশব্যাপী ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
এছাড়াও এনডিপি নেতা লোকমান হোসেনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। অনুষ্ঠান শেষে কয়েক শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.