1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা অফিসার ইনচার্জ রাজৈর এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান। মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামে ‘জুলাইয়ের গান ও ড্রোন শো’—তরুণদের হৃদয়ে বিপ্লবের আলোর রেখা

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে (সাবেক এম এ আজিজ স্টেডিয়াম)  ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে অনন্য এক সাংস্কৃতিক ও প্রযুক্তি-ভিত্তিক আয়োজন — ‘জুলাইয়ের গান ও ড্রোন শো’।
জুলাই মাসের গৌরবময় ইতিহাস ও ১৯৭২ সালের গণজাগরণকে কেন্দ্র করে এই ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত ও ঐতিহাসিকভাবে সংযুক্ত করতেই এই প্রয়াস, বলে জানিয়েছেন আয়োজকরা।

সন্ধ্যা নামতেই গানের ঝঙ্কারে মুখরিত স্টেডিয়াম জুলাই বিপ্লবকে কেন্দ্র করে সুর ও ছন্দে বর্ণিল ব্যান্ড সংগীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। আর আকাশজুড়ে আলো ছড়িয়ে ড্রোন শো উপস্থাপন করবে ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত ও বার্তা।

নিরাপত্তা বেষ্টনী থাকবে সর্বোচ্চ সতর্কতায়  উন্মুক্ত এ আয়োজনে বিপুল জনসমাগম প্রত্যাশিত হওয়ায়, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে একাধিক স্তরের নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। মাঠ ও তার আশপাশে বসানো হবে পর্যবেক্ষণ ক্যামেরা ও কন্ট্রোল রুম।

সভায় উপস্থিত ছিলেন, ১৫ জুলাই মঙ্গলবার রাতে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন—

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সচিব মোঃ মফিদুর রহমান”বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন
পুলিশ কমিশনার হাসিব আজিজ,জেলা প্রশাসক ফরিদা খানম, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলামসহ সরকারের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

ফারুকীর বক্তব্যে ইতিহাসের সাথে হৃদয়ের সংযোগ “এই আয়োজন শুধু বিনোদন নয়—এটি একটি আবেগ, একটি ঐতিহাসিক বার্তা। প্রযুক্তির মাধ্যমে ইতিহাসের শক্তি তরুণদের হৃদয়ে প্রবাহিত হোক—এই হোক আমাদের চেতনা।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.