নওগাঁ ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁ জেলার সাংবাদিকবৃন্দকে নিয়ে “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” (বিএমএসএফ) নওগাঁ জেলা কমিটির আয়োজনে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ।
মঙ্গলবার (১৫ জুলাই ) এ উপলক্ষে জেলা শহরস্থ বিজয় বাংলা মিডিয়া হাউজ, নওজোয়ান মাঠ পশ্চিম দক্ষিণ গেট সংলগ্ন মুক্তির মোড় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার স্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন বিজয় টিভি, ভোরের আলো । সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মোহনা টিভি ও দৈনিক নিরপেক্ষ জেলা প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন মোঃ মোকছেদ আলী, সভাপতি জিয়া পরিষদ নওগাঁ শাখা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস সাত্তার সামাজিক সংগঠন শুভ সকাল নওগাঁ, আব্দুল আক্তার হোসেন মুকুল সামাজিক সংগঠন সকল সন্ধ্যা নওগাঁ, আলহাজ্ব মঈন উদ্দিন সহ-সভাপতি গাঁজা অংশীদার নওগাঁ, এস এম সারোয়ার হোসেন সমাজ সেবক, আমিনুল ইসলাম লিপু সমাজসেবক, এস এম হামিদ সংস্কৃতিক কর্মী। উক্ত প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানের বক্তারা বলেন সারা দেশে পেশাদার সাংবাদিকদের তালিকা, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ বি এম এস এফ এর ১৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের সরকারের প্রতি জোর দাবি জানান।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হেলাল, দৈনিক নিরপেক্ষ নওগাঁ সদর প্রতিনিধি ও দৈনিক লোকালয় বিশেষ প্রতিনিধি এবং নিউজ টাইমস জেলা প্রতিনিধি,
সহ-সাংগঠনিক সম্পাদক জাইদুল হক মিন্টু দৈনিক গণমানুষের আওয়াজ, অর্থ সম্পাদক শহীদ প্রামানিক দৈনিক প্রজন্মের আলো, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা News 21 Tv প্রচার ও প্রকাশনা সম্পাদক খুরসু বাশার দৈনিক এশিয়ার বাণী, আইন বিষয়ক সম্পাদক মোস্তফা আলী দৈনিক ঘোষণা ও দেশের খবর প্রতিদিন,গণমাধ্যম বিষয়ক সম্পাদক ফায়সাল আহমেদ দৈনিক আজকের দর্পণ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের নির্যাতন, নিপীড়ন, হত্যার বিরুদ্ধে সাংবাদিক সমাজ দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আহমেদ আবু জাফরের একনিষ্ঠ আন্তরিক ভূমিকার ভূয়ষী প্রশংসাও করেন।
এছাড়া বক্তারা রাষ্ট্রীয়ভাবে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।