1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

সবুজে বাঁচুক আগামী: ফটিকছড়িতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ উৎসব

  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই আশাবাদী স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। প্রকৃতির প্রতি ভালোবাসা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয় থেকেই এ আয়োজন। বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে অনুষ্ঠিত হয় এই সবুজ কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।
উদ্বোধক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক। শুরুতে প্রাণবন্ত স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম।

প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাসুদের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, ইউপি সদস্য সরোয়ার হোসেন, শিক্ষক জসীম উদ্দীন, সমাজসেবক সুজন দাস এবং প্রেসক্লাবের সিনিয়র সদস্য ফখরুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমরান ফরহাদ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন, সহ-সম্পাদক সাইফুর রহমান সোহান, অর্থ সম্পাদক আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, ক্রিড়া সম্পাদক মোস্তাফা কামরুল, পাঠাগার সম্পাদক শাহনেওয়াজ নাজিম, কার্যনির্বাহী সদস্য দৌলত শওকত, স্থায়ী সদস্য মো. জুনায়েদ, অস্থায়ী সদস্য ফজলুল করিম ও আব্দুল কাদের চৌধুরী।

পরে বিদ্যালয় মাঠে বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধি গাছের বৃক্ষ রোপনের পাশাপাশি শিক্ষার্থীদের
মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

সবুজকে ঘিরে তৈরি হয় প্রাণবন্ত এক উৎসবের আবহ। বক্তারা বলেন, আজকের একটি গাছ আগামী দিনের প্রাণরক্ষা করতে পারে। পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল বাতাসময় পৃথিবী রেখে যেতে হলে এখনই আমাদের এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.