1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন

‎হাতিরঝিলে অবৈধ দোকানপাট এবং স্ট্যান্ড বসিয়ে আনসার বাহিনীর চাঁদাবাজি

  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

রাজধানীর অন্যতম দর্শনীয় ও জনসাধারণের চলাচলের পথ হাতিরঝিল বর্তমানে অবৈধ দোকানপাট, উল্টোপথে চলাচলকারী যানবাহন ও অসচেতন চালকদের কারণে চরম দুর্ভোগে পড়েছে। পথচারী ও স্থানীয়দের অভিযোগ, রাস্তাঘাট দখল করে সিএনজি, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের অস্থায়ী স্ট্যান্ড তৈরি করা হয়েছে। পাশাপাশি রাস্তার পাশে রিকশা, মালবাহী কনটেইনার এবং অবৈধ দোকান বসিয়ে জনচলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে।
‎
‎স্থানীয়দের অভিযোগ, হাতিরঝিলের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের নজরে থাকলেও তারা এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না। বরং অভিযোগ রয়েছে, কিছু নিরাপত্তাকর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাংশ নিয়মিতভাবে অবৈধ দোকান ও যানবাহন মালিকদের কাছ থেকে টাকা তুলে চলেছেন, যার ফলে এ ধরনের কর্মকাণ্ড দিনের পর দিন চলমান রয়েছে।
‎
‎এক পথচারীর ভাষ্য অনুযায়ী, “সকালে ও সন্ধ্যায় হাঁটতে নামলে কোথাও শান্তি নেই। দোকান আর রিকশার ভিড়ে হাঁটা পর্যন্ত যায় না। প্রশাসন মাঝে মাঝে দেখে যায়, কিন্তু কোনো স্থায়ী সমাধান নেই।”  ‎এই পরিস্থিতিতে সচেতন নাগরিকরা অবিলম্বে এই অনিয়ম বন্ধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিএমপি এবং হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁরা হাতিরঝিলকে পুনরায় স্বস্তির ও শৃঙ্খলার জায়গা হিসেবে দেখতে চান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.