1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হাওরে কৃষক সেজে পুলিশ, অবশেষে ফাঁদে পড়লো হত্যা মামলার আসামি শার্শায় গ্রামপুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধের জেরে জামালপুরে মাছ ধরার সময় কৃষককে কুপিয়ে জখম সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোহাম্মদ আইয়ুব ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে যুবদল নেতা কর্তৃক প্রাণনাশের হুমকি ও গালিগালাজ রামগড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রায় পাঁচ মাস পর বাবা ও ছেলেকে গ্রেপ্তার ‎মাছ পড়তেই নিষেধাজ্ঞা, ২২ দিন নদীতে নামতে পারবেন না জেলের। ‎দেনার বোঝা মাথায়, এখন কী করবেন

শাজাহানপুর থানাধীন সাজাপুর মাছের আড়ৎ এলাকা হতে নুর আলম হত্যা আসামি মোঃ আলম গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

গত ০৫ আগস্ট ২০২৪ তারিখ রাত্রী আনুমানিক ২০.০০ ঘটিকায় ভিকটিম নূর আলম (২৭) পিতাঃ মোঃ মোফাজ্জল হোসেন সাং-কুন্দদেশমা, থানাঃ শাজাহানপুর, জেলাঃ বগুড়াকে শাজাহানপুর থানাধীন ০৫নং খরনা ইউনিয়নের জামহাটা গ্রামস্থ জনৈক মোঃ বাবু, পিতাঃ আশরাফ আলী এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা রক্তাক্ত যখম করে হত্যা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের মাতা বাদী হয়ে বগুড়া জেলার শাজাহানপুর থানায় এজাহার নামীয় ১২ জন আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত মামলার প্রেক্ষিতে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন সাজাপুর মাছের আড়ৎ এলাকায় উল্লিখিত হত্যা মামলার এজাহার নামীয় ১২নং পালাতক আসামী মোঃ আলম (৩৮) অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন সাজাপুর মাছের আড়ৎ এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহার নামীয় ১২নং পলাতক আসামী মোঃ আলম (৩৮), পিতাঃ মৃত-লোকমান আলী মাস্টার, সাং-বড় দেশমা, থানাঃ শাজাহানপুর, জেলাঃ বগুড়াকে ০১টি পুরাতন বাটন ফোন এবং ০১টি সিমসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হলো৷

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.