1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‎দক্ষিণ আইচায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ইসলামপুর পশ্চিমে চেয়ারম্যান পদে আলোচনায় বাবুল আহমদ সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি চলাচল স্বাভাবিক নিরাপদ সড়ক জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ সুন্দর,আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে- এম রশিদুজ্জামান মিল্লাত ‎২১ বছর পর এসআরবি’র জালে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কক্সবাজারে এসআরবি-১৫ এর পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ‎ছয় লাখ মানুষের জন্য নেই আইসিইউ, সংকটাপন্ন রোগী নিয়ে ছুটতে হয় দূরের হাসপাতালে রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন

উল্লাপাড়ায় অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারিচালিত রিক্সায় করে অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে উভয়ই । ৮ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার পুরনা বেড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, অসুস্থ বাবা আব্দুল মান্নানকে নিয়ে তার দুই ছেলে ব্যাটারিচালিত রিক্সায় করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথেমধ্যে নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়কের খানাখন্দের কারণে রিক্সাটি রাস্তার মাঝখানে উঠে পড়ে। এ সময় বনপাড়াগামী একটি ট্রাক রিক্সটিকে চাপা দেয়।

ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল মান্নান ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার। আহত অবস্থায় বড় ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.