1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

শাজাহানপুর থানাধীন দেশমা এলাকা হতে হত্যা মামলার ০৩নং আসামি মোঃ জোবায়ের গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

গত ০৫ আগস্ট ২০২৪ তারিখ রাত্রী আনুমানিক ২০.০০ ঘটিকায় ভিকটিম নূর আলম (২৭) পিতাঃ মোঃ মোফাজ্জল হোসেন সাং-কুন্দদেশমা, থানাঃ শাজাহানপুর, জেলাঃ বগুড়াকে শাজাহানপুর থানাধীন ০৫নং খরনা ইউনিয়নের জামহাটা গ্রামস্থ জনৈক মোঃ বাবু, পিতাঃ আশরাফ আলী এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা রক্তাক্ত যখম করে হত্যা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের মাতা বাদী হয়ে বগুড়া জেলার শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। বগুড়া জেলার শাজাহানপুর থানার মামলা নং-০৮ তারিখ-১৬/০৮/২০২৪ ইং ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৪৩৫/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলার প্রেক্ষিতে র‍্যাব-১২, সিপিএসপি, বগুড়া আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন দেশমা এলাকায় উল্লিখিত হত্যা মামলার এজাহার নামীয় ০৩নং পালাতক আসামী মোঃ জোবায়ের (৩০) অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ০৭ জুলাই ২০২৫ তারিখ রাত্রি আনুমান ০৪.০০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন দেশমা এলাকায় আসামীর নিজ বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহার নামীয় ০৩নং পলাতক আসামী মোঃ জোবায়ের (৩০), পিতাঃ বেল্লাাল, সাং-বড় দেশমা, থানাঃ শাজাহানপুর, জেলাঃ বগুড়া’কে ০১টি পুরাতন বাটন মোবাইল এবং ০২টি সিমসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হলো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.