বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের মধ্যে থেকে বিএনপিকে বের করে আনতে হবে। সাধারণ মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার লক্ষ্যে সকল নেতাকর্মীদের নিলসভাবে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।
তিনি আরোও বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বিএনপির নেতাকর্মীরা অনেক কষ্ট করেছেন। অনেক নেতাকর্মীরা গুম হয়েছেন। অনেকের নামে হামলা, মামলা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে সারা দেশের লাখ লাখ নেতাকর্মীদের জেল খাটিয়েছে। তিনি বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার বিচার হবে।
সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭টায় বিশ^নাথ অলংকারী পনাউল্লাহ বাজারের একটি কমিউনিটি সেন্টারের হলরুমে অলংকারী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি বজলু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ইউনিয়ন সমন্বয়ক প্রভাষক মেনায়েম খান এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক গৌছ খান প্রমুখ।
এছাড়াও সুধী সমাবেশে গুণীজন, মুরব্বীয়ান, সুশীল সমাজ, অলংকারী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।