1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

রাজশাহীত ‘যুবদলের বাধায়’ উপহারের ডাস্টবিন পড়ে আছে স্টেশনে

  • আপডেট সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছে উপহারে পাওয়া ডাস্টবিন। রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছে উপহারে পাওয়া ডাস্টবিন। গতকাল সকালে তোলা রাজশাহী রেলস্টেশনের প্ল্যাটফর্মে তিন শতাধিক উন্নতমানের ডাস্টবিন পড়ে আছে। ডাস্টবিনগুলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ রেলওয়ে কর্তৃপক্ষকে উপহার দিয়েছে। কিছু ডাস্টবিন ইতিমধ্যে বিভিন্ন স্টেশনে পাঠানো হলেও বাকিগুলো কোথাও পাঠানো হচ্ছে না।

আজ সোমবার সকালে স্টেশনে গিয়ে দেখা গেছে, স্টেশনের ১, ২, ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মে ডাস্টবিনগুলো পড়ে আছে। প্রতিটি ডাস্টবিনে আছে দুটি করে চাকা। ডাস্টবিনের তিন পাশে বাংলাদেশ সরকার ও রেলওয়ের লোগো আছে। আর লেখা আছে, ‘সৌজন্যে, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।’

রেলের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, ঈদের আগে ও পরে ঢাকা থেকে ডাস্টবিনগুলো ট্রেনে করে পাঠানো হয়। এগুলো উপহার পাওয়া ডাস্টবিন হলেও স্থানীয় কিছু ব্যক্তি ধারণা করছেন, এসব আওয়ামী লীগ সরকারের আমলে কার্যাদেশ দিয়ে কেনা ডাস্টবিন। আওয়ামী লীগের ঠিকাদার গোপনে সরবরাহ দিতে ডাস্টবিনের গায়ে ‘সৌজন্য’ লিখে দিয়েছেন বলেও তাঁরা ধারণা করছেন। এ জন্য ডাস্টবিন বিতরণ করতে নিষেধ করা হয়েছে।

রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক শহীদুল আলম বলেন, ‘আমার কাছে একদল লোক এসে নিজেদের ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা-কর্মী পরিচয় দিয়ে বলেছেন, “এগুলো আওয়ামী লীগের ঠিকাদার সরবরাহ করেছে। কৌশলে তাতে সৌজন্য লেখা হয়েছে। এসব ডাস্টবিন যেন এভাবেই পড়ে থাকে।” তাই কোথাও পাঠাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

শহীদুল আলম জানান, এসব ডাস্টবিন রাজশাহী থেকে এই অঞ্চলের বিভিন্ন স্টেশনে পাঠানোর কথা। ঈদের আগে কিছু ডাস্টবিন পাঠিয়েও দেওয়া হয়েছে। পরে আর পাঠানো হয়নি।

শহীদুল আলম আরও জানান, যাঁরা তাঁর দপ্তরে এসেছিলেন, তাঁদের একজন নিজেকে রেলস্টেশন সংলগ্ন ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পরিচয় দিয়েছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের এখন কোনো কমিটি নেই। তাই কে তাঁর কাছে গিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

জানতে চাইলে ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলেন, ‘আমরাও দেখছি, কিছুদিন ধরে ডাস্টবিনগুলো স্টেশনে পড়ে আছে। কেন পড়ে আছে, কারা বিতরণে বাধা দিয়েছে তা জানি না।’

এ বিষয়ে রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মহব্বতজান চৌধুরী বলেন, ‘মেঘনা গ্রুপ রেলওয়েকে বেশ কিছু ডাস্টবিন উপহার দিয়েছে। সারা দেশের বিভিন্ন স্টেশনে ডাস্টবিনগুলো পাঠানো হয়েছে। রাজশাহীর আশপাশের স্টেশনগুলোতে দেওয়ার জন্য রাজশাহী স্টেশনেও কিছু ডাস্টবিন পাঠানো হয়েছে। এগুলো বিতরণে কেউ বাধা দিয়েছে
কিনা তা আমি জানিনা বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.