খুলনায় জবাই করে বাবলু দত্ত (৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৬ জুন রাত ৮ টার দিকে নগরীর হরিনটানা থানাধীন রাজবাধ এলাকার দক্ষিন পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বাবলু দত্ত দক্ষিনপাড়া এলাকার বাসিন্দা অমুল্য দত্তের ছেলে। নিহত ঔই ব্যক্তি বালু ও জমির ব্যবসা করতো বলে জানাগেছে। এলাকাবাসী সুত্রে জানা্যায়, বাহিরের কাজ শেষ করে বাবলু দত্ত মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। এসময়ে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে ফাঁকা একটি প্লটের মধ্যে নিয়ে যায়। প্লটের মধ্যে নিয়ে গিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরবর্তীতে রাত সাড়ে ১০ টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়। হরিনটানা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ খায়রুল বাসার নিশ্চিত করে বলেন, কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা এখনো বলা সম্ভব হচ্ছে না। ধারালো ছুরি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।