1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হাওরে কৃষক সেজে পুলিশ, অবশেষে ফাঁদে পড়লো হত্যা মামলার আসামি শার্শায় গ্রামপুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধের জেরে জামালপুরে মাছ ধরার সময় কৃষককে কুপিয়ে জখম সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোহাম্মদ আইয়ুব ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে যুবদল নেতা কর্তৃক প্রাণনাশের হুমকি ও গালিগালাজ রামগড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রায় পাঁচ মাস পর বাবা ও ছেলেকে গ্রেপ্তার ‎মাছ পড়তেই নিষেধাজ্ঞা, ২২ দিন নদীতে নামতে পারবেন না জেলের। ‎দেনার বোঝা মাথায়, এখন কী করবেন

গৌরনদীতে বিনামূল্যে বীজ-কীটনাশক-সার ও চারা বিতরন অনুষ্ঠান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২ দেখেছেন

বরিশালের গৌরনদী উপজেলা কৃষি উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২০২৪/২০২৫ অর্থ বছরে খরিপ/ ২০২৪-২০২৫ মৌসুমের প্রনোদোনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, কীটনাশক-সার ও চারা বিতরন উপলক্ষে এক কৃষক সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এ উপলক্ষে কৃষক সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. সেকেন্দার শেখ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি সম্প্রসারেন কর্মকর্তা শারমিন আক্তার। এ ছাড়া সহকারী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এক হাজার কৃষকদের মাঝে আমন বীজ, একশ কৃষককের মাঝে মরিচ বীচ, ৫শ কৃষক ও ৩০টি প্রতিষ্ঠিানে নারিকেল চারা, এক হাজার সুবিধাভোগী কৃষকদের মাছে আম, জাম, বেল, কাঠাল ও নিম চারা বিতরন করা হয়। উদ্ধেধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও রিফাত আরা মৌরি বলেন, বর্ষা মৌসুমে বেশী বেশী বৃক্ষরোপন ও গাছের চারা রোপন করে সবুজ বিপ্লবের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। চারা শুধু লাগালেই হবে না, গুরুত্বসহকারে তা পরিচর্চা করতে হবে। নিম গাছ বহু ধরনের রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে। সবাইকে ফলজ-বনজ ও ঔষধি বনায়নে মনোযোগী হওয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.