1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টায় গ্রেফতার- ২

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

একটি হানিট্র্যাপ চক্রের সদস্য হিসেবে ১ নারীসহ ২ জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। এদের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে একজন যুবককে অপহরণ, মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি গত ২০ জুন রাত থেকে ২১ জুন ভোর পর্যন্ত আশুলিয়া থানার জামগড়া ও চিত্রশাইল এলাকায় সংঘটিত হয়।

এবিষয়ে পলাশ হোসেন (২৫) একটি ডেটিং অ্যাপ (টান টান) এর মাধ্যমে ২ নং আসামীর সাথে পরিচিত হন কথোপকথনের পর আসামী তাকে আশুলিয়ার জামগড়া এলাকায় ডেকে নিয়ে যায়।

২০ জুন রাত আনুমানিক ৯টায় পলাশ সেখানে পৌঁছালে আসামী ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক অপহরণ করে চিত্রশাইল এলাকার একটি বাড়ির তিন তলায় আটকে রাখে।

সেখানে তারা তাকে মারধর করে ২,৫০,০০০ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় তারা পলাশের কাছ থেকে ১২,৭০০ টাকা নগদ, একটি আইফোন (৩০,০০০ টাকা মূল্যের), এটিএম কার্ড ও মোটরসাইকেলের চাবি জবরদস্তিমূলকভাবে ছিনিয়ে নেয়।

প্রায় ৪ ঘণ্টা আটকে রাখার পর ২১ জুন ভোররাতে তাকে অজ্ঞাত স্থানে ফেলে দেওয়া হয়। পরে পলাশ স্থানীয়দের সহায়তায় বাড়ি ফিরে ২৫ জুন আশুলিয়া থানায় অভিযোগ দাখিল করেন ।

পুলিশের অভিযান ও গ্রেফতার আশুলিয়া থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে ২৫ জুন দুপুর ২টায় মোঃ ইয়াছিন শেখ (২৫) এবং রাত ১১:৩০টায় মোসাঃ সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার (২৫) কে গ্রেফতার করে।

এ সময় ভুক্তভোগীর মোটরসাইকেলও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী সুমি আক্তার দীর্ঘদিন ধরে একটি চক্র তৈরি করে প্রেমের ফাঁদে ফেলে নিরীহ মানুষদের জিম্মি করে মুক্তিপণ আদায় ও মারধরের মতো অপরাধমূলক কাজে জড়িত বলে পুলিশ সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ।

আসামিরা হলেন মোঃ ইয়াছিন শেখ (২৫) পিতা: মোঃ মোতালেব শেখ , মোসাঃ সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার (২৫)

এবিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরের নির্দেশনায় এবং আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) সফিকুল ইসলাম সুমনের তত্ত্বাবধানে এই অভিযান সফল হয়। এসআই মোঃ সোহেল আল মামুন অভিযানের নেতৃত্ব দেন। পুলিশ জানিয়েছে, বাকি আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে ।

পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
বলা হয়েছে অপরিচিত ব্যক্তির সাথে একাকী সাক্ষাৎ করতে যাওয়া থেকে বিরত থাকতে এবং সন্দেহজনক কোনো ঘটনায় অবিলম্ব হলে ৯৯৯ নম্বরে কল করার অনুরোধ জানানো হয়েছে।

এই ঘটনায় আশুলিয়া থানা পুলিশের দ্রুত পদক্ষেপ নাগরিকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আশা করা হচ্ছে, এর মাধ্যমে এই ধরনের অপরাধ কমে আসবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.