1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা আটক ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ

রাজশাহী মেট্রোপলিটন আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা

  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা  সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম।

সভায় মে ২০২৫ মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনার মাধ্যমে মহানগর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধারে গৃহীত কার্যক্রম এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয়। দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে মহানগর এলাকায় নিরাপত্তা জোরদারে বিভিন্ন কৌশল নির্ধারণ করা হয়।

সভায় প্রতিটি বিভাগের গুরুত্বপূর্ণ মামলা, নিষ্পত্তির গতি ও করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। আইনশৃঙ্খলা আরও সুসংহত রাখতে বাস্তবমুখী ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম। এ ছাড়া আরএমপি ও রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় অংশ নেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.