1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

মুকসুদপুর উপজেলায় স্কাউটস সদস্যদের অংশগ্রহণে কাব-কার্ণিভাল অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

মুকসুদপুর উপজেলায় স্কাউটস (প্রাথমিক শিক্ষার্থী) সদস্যদের অংশগ্রহণে কাব-কার্ণিভালের আনন্দময় ও শিক্ষামূলক উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সেমবার (২৩ জুন) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সারা দেশের ন্যায় দিনব্যাপী সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসীমুদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আনন্দময় ও শিক্ষামূলক উৎসবে কাব-কার্ণিভাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কাব-কার্ণিভাল, কাব স্কাউটদের জন্য বিশেষ ভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক উৎসব,যা শিশুদের মধ্যে শৃঙ্খলা,নেতৃত্ব, সহমর্মিতা এবং বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, এটি কাব স্কাউটদের চমৎকার অভিজ্ঞতা তৈরী লক্ষ্যে অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাক ও স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট কমিটির সভাপতি তাসনিম আক্তার।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসীমুদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট কমিটির কমিশনার সুনীল চন্দ্র মন্ডল,
উপজেলা স্কাউট কমিটির সাধারন সম্পাদক মো: লুলু হোসেন মুন্সী, উপজেলা স্কাউট কমিটির সহ-সভাপতি আসমা খানম,যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইসলাম বাকী,উপজেলা স্কাউট কমিটির উপ-সহকারী কমিশনার আব্দুল কাইয়ুম শরীফ, কোষাধ্যক্ষ মো: ওহিদুল ইসলাম ও উপজেলা কাব লিডার হায়দার আলী মোল্লা হিরা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুশান্ত বাড়ৈ, এম মাহাতাব উদ্দিন,সুজন কুমার সাহা, নবীন কুমার রায়, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, প্রমূখ।
উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ২১০জন শিক্ষার্থী কাব-কার্নিভাল আনন্দময় ও শিক্ষামূলক উৎসব অনুষ্ঠানে অংশ নেয়। ৮টি ইভেন্টে খেলাধুলার প্রতিযোগিতা হয়। বিকালে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.