1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

ঘিওরে কাঁঠাল নিয়ে দ্বন্দ্ব, ভাবিকে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১ দেখেছেন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি কাঁঠালকে কেন্দ্র করে ভাবিকে ছুরিকাঘাতে হত্যা করেছেন দেবর। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নালী ইউনিয়নের বেরি বাঁধ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৫)। তিনি হরিরামপুর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা হাসমত মোল্লার মেয়ে। তাঁর স্বামী সালাম মিয়া (৩৮) ও অভিযুক্ত রাকিব (২৮) নালী গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে। ঘটনার পরপরই রাকিব পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালাম ও রাকিব দুজনেই বিবাহিত। দুই ভাইয়ের আলাদা সংসার। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন। শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল তুলছিলেন। এ সময় রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে সোভাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই সোভা বেগমের মৃত্যু হয়।

নিহতের বড় ছেলে শামীম (১৭) ঢাকার একটি কারখানায় কাজ করেন। ছোট ছেলে সাকিব (১১) স্থানীয় উভাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.