1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন

নওগাঁয় থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ‘ফাঁস’ তদন্ত কমিটি গঠন

  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২ দেখেছেন

নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে আশঙ্কা করেন সংশ্লিষ্টরা। ঘটনার তদন্তে ইতিমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গত মঙ্গলবার এ ঘটনা ঘটলেও গতকাল বৃহস্পতিবার তা জানাজানি হয়। এরপর জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র রাখার একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যাচ্ছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য সিলগালা করা ট্র্যাংকটির দুটি তালা ভেঙে ফেলা হয়েছে। ট্র্যাংকের ভেতরে থাকা ইসলামের ইতিহাসের এক সেট প্রশ্ন ছেঁড়া অবস্থায় ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে।
ট্র্যাংক ভেঙে এইচএসসির প্রশ্নপত্র চুরি যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁর জেলা প্রশাসক আবদুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার লকার বাক্সের ভেতর থেকে প্রশ্নপত্র চুরির কথা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রশ্নপত্রের বাক্সের তালা কোনোভাবেই খোলা থাকার কথা নয়। এটা তো একটা অঘটন ঘটেছেই, এ ছাড়া বাক্স থেকে প্রকৃতপক্ষে কোনো প্রশ্নপত্র চুরি হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। প্রশ্নপত্র চুরি বা ফাঁসের ঘটনায় যে বা যাদের জড়িত থাকার প্রমাণ মিলবে, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘যে প্রশ্নপত্র চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তা ইসলামের ইতিহাস বিষয়ের। বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধানকে জানানো হয়েছে। আগামীকাল শনিবার বোর্ডের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.