1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ‎দক্ষিণ আইচায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ইসলামপুর পশ্চিমে চেয়ারম্যান পদে আলোচনায় বাবুল আহমদ সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি চলাচল স্বাভাবিক নিরাপদ সড়ক জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ সুন্দর,আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে- এম রশিদুজ্জামান মিল্লাত

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে বিষ প্রয়োগ, তিন লক্ষ টাকার মাছ নিধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১ দেখেছেন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাট্টা গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি লিজকৃত পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী শিপন মন্ডল জানান, তিনি রসুরপুর গ্রামের মৃত আবতাব আলীর ছেলের নিকট থেকে তিন বছরের জন্য এক একর আয়তনের পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মৎস্য চাষ করে আসছেন। গত ১৩ জুন রাত ১০টা ৩০ মিনিটের দিকে একই গ্রামের সজল, নিতাই, বাবুসহ আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে রুই, মৃগেল, তেলাপিয়া, দেশীয় প্রজাতির প্রায় ২০-২৫ মন মাছ মারা যায়।

এসময় পুকুর পাহারাদার মো. রফিক ঘটনাটি দেখতে পেয়ে শিপনকে ফোনে অবহিত করলে তিনি প্রতিবেশী মো. রিপন ও মো. নিপনসহ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী শিপন মন্ডল জানান, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও প্রতিপক্ষরা উল্টো মামলা না করতে হুমকি দিচ্ছে। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.