বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কান্দিরপাড় নামক স্থানে লোকাল বাস ও ব্যাটারি চালিত ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । এ সময় ব্যাটারি চালিত অটো রিক্সার তিন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়দের দাবি ব্যাটারি চালিত ইজি বাইকের ড্রাইভার বেপরোয়া গতিতে আসার কারণে, বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইজি বাইকের তিন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ সময় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ব্যাটারি চালিত ইজিবাইকটি পানি থেকে উদ্ধার করেন।