1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান

জব্বার হত্যা মামলা নাগরপুরে নারীসহ ৩জন গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

টাঙ্গাইলের নাগরপুরে আলোচিত জব্বার হত্যা মামলায় নারীসহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। গত ১৮ জুন  গাজীপুরের কালিয়াকৈর থেকে নাগরপুর থানা পুলিশ এদেরকে গ্রেফতার করে। এ নিয়ে জব্বার হত্যা মামলায় গ্রেফতারের সংখ্যা দাড়ালো ৪ জন। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বৃহস্পতিবার সকালে তার (ওসি) নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন তিনি ।

প্রেস ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, জব্বার হত্যা কান্ডে এজাহার ভুক্ত আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াকৈর থেকে এজাহার ভুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হচ্ছেন, নাগরপুর উপজেলার সুদামপাড়া গ্রামের মো. আব্দুল মান্নান, আকলিমা আক্তার ও মোছা. রাবেয়া বেগম। এ হত্যা মামলার মুল আসামি বাদশা মিয়াকে গ্রেফতারে সর্বচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, টাঙ্গাইলের নাগরপুুর উপজেলার সুদামপাড়া গ্রামের আ. জব্বারের সাথে বাদশা মিয়ার দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ১৮ মে প্রতিপক্ষের হামলায় খুন হন জব্বার মিয়া। এ ঘটনায় পুত্রবধু পলি আক্তার বাদী হয়ে পর দিন ১৯ মে নাগরপুর থানায় মামলা দায়ের করেন। ওই দিন পুলিশ এ হত্যা মামলার অন্যতম আসামি মো. বেল্লাল হোসেন কে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.