1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি

হাকিমপুরের হিলিতে ভ্যান থেকে ছিঁটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে   নিহত এক ছাত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

দিনাজপুরের হিলিতে ট্রাকের ধাক্কায় রওজাতুন (১০) নামের এক মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী নিহত হয়েছেন। নিহত রওজাতুন জয়পুরহাট জেলার মঙ্গলবাড়ি বুজরুক গ্রামের ওমর ফারুকের মেয়ে।
১৮ জুন বিকেল সোয়া ৪ টায় হিলি-বিরামপুর সড়কের মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের দক্ষিণ পাশে একটি ওজন স্কেলের সামনে এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, আজকে বিকাল সোয়া ৪ টার দিকে রওজাতুন তার নানী বাড়ি কাটলা থেকে ভ্যান যোগে দাদার সাথে নিজের বাড়িতে যাবার পথে হিলির মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের দক্ষিণ পাশে রাস্তার একটি গর্তে ভ্যানের চাকা পড়ে গেলে সেখান থেকে সে ছিঁটকে পড়ে ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রওজাতুনের মৃত্যু হয়।

এবিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, আজকে বিকাল সোয়া ৪ টার দিকে রওজাতুন কাটলা নানী বাড়ি থেকে দাদার সাথে নিজ বাড়ি ফেরার উদ্দেশ্যে ভ্যান যোগে আসছিলো প্রতিমধ্যে হিলির মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন রাস্তার একটি গর্তে ভ্যানের চাকা পড়ে গেলে, রওজাতুন ভ্যান থেকে ছিঁটকে পড়ে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায়।এঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালক ও সহকারী হাকিমপুর থানার হেফাজতে আছেন। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.