1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে গুরুতর আহত অন্তত ৬৫ জন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে ইরান-ইসরায়েল উত্তপ্ত পরিস্থিতির মধ্যে। ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ রামাত গান ও হোলোন শহরে সরাসরি আঘাত হেনেছে। হামলার ফলে এখন পর্যন্ত অন্তত ৬৫ জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

হোলোন শহরের ওলফসন মেডিকেল সেন্টার জানায়, গুরুতর আহত তিনজনসহ মোট ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) এক বিবৃতিতে হামলায় আহতদের তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বিয়েরশেবা শহরেও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এরপর একের পর এক হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তেল আবিব, রামাত গান এবং হোলোন শহরে। রাতভর এসব এলাকায় সাইরেনের শব্দে জনমনে চরম ভীতি ছড়িয়ে পড়ে।

এই হামলার জবাবে ইসরায়েলের পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.