1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

যুক্তরাষ্ট্রকে শি জিনপিংয়ের হুঁশিয়ারি: “তোমার দিকে ধ্বংসের ছায়া ধেয়ে আসছে”

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১ দেখেছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আবারও যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যিক যুদ্ধমুখী নীতিই একদিন তার পতনের কারণ হবে।

শি জিনপিং বলেন, “চীন জানে কিভাবে মহাশক্তিগুলো নিজেদের যুদ্ধযন্ত্রের কারণে ধ্বংস হয়ে গেছে। ইতিহাস আমাদের শিখিয়েছে— একের পর এক রাজবংশ ও সাম্রাজ্য যুদ্ধের ভার সইতে না পেরে বিলীন হয়ে গেছে।”

তিনি প্রাচীন চীনের ইতিহাস তুলে ধরে জানান, কিন রাজবংশ, তাং সাম্রাজ্য এবং মোঙ্গলদের সাম্রাজ্য সামরিক জয়ের মোহে ডুবে গিয়ে নিজেদের পতন ডেকে এনেছিল।

শি লিখেছেন, “যুদ্ধের জন্য জনগণের রক্ত নিংড়ে নেওয়া হলে, একটি সাম্রাজ্য টিকতে পারে না। চেঙ্গিস খানের মতো অজেয় শক্তিরাও অবশেষে ভেঙে পড়ে। ইতিহাস থেকে এই শিক্ষা আমেরিকা নিতে চায় না। সাম্রাজ্য কখনো বাইরের শত্রুর হাতে ধ্বংস হয় না, তারা নিজেদের অস্ত্রের ক্ষুধায়ই ভেঙে পড়ে।”

তিনি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির সমালোচনা করে বলেন, “৭৫০টি ঘাঁটি দিয়ে বিশ্বকে ঘিরে রাখা আর প্রতি বছর ট্রিলিয়ন ডলারের যুদ্ধখরচ— এই ঘূর্ণাবর্তেই একদিন আমেরিকাকে গ্রাস করবে ধ্বংসের ছায়া।”

শি আরও বলেন, “আমেরিকান সাম্রাজ্য, তুমি কি শুনতে পাচ্ছ? ধ্বংসের প্রেতাত্মা কি তোমার কানে প্যারেডের পদধ্বনি পৌঁছে দিচ্ছে না?”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.