1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি মানিকগঞ্জ বিএনপির

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১ দেখেছেন

“দিল্লি নয় পিন্ডি নয়,নয় অন্য কোনো দেশ,সবার আগে বাংলাদেশ”তারেক রহমানের স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানিকগঞ্জ জেলা শাখার আয়োজবাংলাদেশনে মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল হল রুমে ১৩ই জুন-২০২৫, সকাল-১০টায়, আহ্বায়ক কমিটির কার্যকরী সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শুরুর পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানিকগঞ্জ জেলার সাবেক সিনিয়র নেতৃবৃন্দকে স্বরণ করে সাহেরা গার্ডেনে প্রয়াত বিএনপি মহাসচিব মরহুম আলহাজ্ব খন্দকার মোঃ দেলোয়ার হোসেন ও তার স্ত্রী মরহুমা বেগম সাহেরা হোসেন এবং মুন্নু সিরামিকের প্রতিষ্ঠাতা বর্তমান মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতার শ্রদ্ধেয় পিতার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে কবর জিয়ারত শেষে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন।

অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে ২ পর্বে শুরু করা হয়।
প্রথমে নবগঠিত মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ফূল দিয়ে বরণ করেন এবং পরবর্তীতে কমিটির আহ্বায়ক নিজেই বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দের মাঝে ফুল বিতরণ করে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির ১নং সদস্য এস এ জিন্নাহ কবিরসহ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ তারেক রহমানের নেতৃত্বে আগামী ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বর্তমান অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছেন, আমার সুশৃঙ্খল ভাবে সকল নির্দেশনা মেনে আমাদের মধ্যে সকল বিভেদ ভুলে একত্রিত হয়ে মানিকগঞ্জ জেলার সকল আসনে দলের প্রতিক ধানের শীষের জয় নিশ্চিত করে মানিকগঞ্জ জেলাবাসির ভাগ্যের উন্নয়ন ফিরিয়ে আনবো ইনশাল্লাহ।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সকলের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.