1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান

লন্ডনে তারেক রহমান-ড. ইউনূসের বৈঠকে এদেশ স্বস্তি এসেছে

  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

লন্ডন বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বৈঠকের ফলে এদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। নির্বাচনের একটি রোডম্যাপ নির্ধারণ করায় এদেশে অস্তিরতা নিরসন হয়েছে বলে দাবী করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ। তিনি শনিবার বিকেলে মাদারীপুরের ঝাউদি ইউনিয়ন যুবদলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আসাদুজ্জামান পলাশ বলেন, ১৩ জুনের আগে এদেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল। ফলে সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস আর তারেক রহমান লন্ডনে বসে বৈঠক করেন। সেখানে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একমত হয়ে সুনিদির্ষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ দিয়েছেন। ফলে এপ্রিলের নির্বাচন ফেব্রুয়ারীতে হবে, এতে সারা দেশে শান্তির বাতাস বইছে। এছাড়া বিএনপি প্রতিটি নির্বাচনে জয়ী হয়েছে ফেব্রুয়ারীর নির্বাচনে।

এসময় পলাতক হাসিনার সমালোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবিএম মাহামুদ আলম সরদার ও জেলা কৃষকদলের আহবায়ক অলিউর রহমান দর্জি,
শহিদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি এবং ঝাউদি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজাদ খান প্রমুখ। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.