মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ পৌরসভার ০১নং ওয়ার্ডের উদ্যোগে ১৩ জুন,২০২৫ইং ডিজিটাল ল্যাব ডায়াগনস্টিক এর সম্মুখে ঈদ পূণর্মিলনী ও জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ শ্রীমঙ্গল সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে বাংলাদেশ জামায়াত ইসলামী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র জনতার মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা কে অর্থবহ করতে সকলকে কাজ করতে হবে। কমলগঞ্জ শীমঙ্গল এলাকার প্রত্যেকটি জনপদকে কোরআন হাদিসের আলোকে গড়ে তুলতে হবে।
কমলগঞ্জ পৌর শাখার সভাপতি মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি এডভোকেট মোঃ কামরুল ইসলাম কমলগঞ্জ পৌরসভার সহ-সভাপতি শুয়াইবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কমলগঞ্জ শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম, সহ-সভাপতি মোহাম্মদ আলতাফ,০১নং ওয়ার্ড সভাপতি রফিক মিয়া। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন কমলগঞ্জ পৌরসভার বায়তুলমাল সম্পাদক নাহিদ তরফদার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধবপুর ইউনিয়ন জামাতের সভাপতি আব্দুল মুমিন ও অন্যান্য মুরুব্বিগন স্থানীয় নেতৃবৃন্দ।