1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি

ঈদ যাত্রায় বাইপাইলে গাড়ি সংকট,  হাজারো যাত্রীর ভোগান্তি

  • আপডেট সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১ দেখেছেন

ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে রাজধানী ছেড়ে স্বজনের কাছে পৌঁছানোর জন্য হাজারো মানুষ রাস্তায় নেমেছেন।

তবে যাত্রীর তুলনায় পর্যাপ্ত পরিবহন না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাইপাইল বাস স্ট্যান্ড ও আশেপাশের এলাকার যাত্রীরা।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই বাস পাচ্ছেন না, আর যারা পাচ্ছেন তাদেরকে গুনতে হচ্ছে প্রকৃত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি টাকা ।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে বাইপাইল বাস স্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে বাসের সংখ্যা যাত্রীর চাহিদার তুলনায় অনেক কম। ফলে অনেকেই দীর্ঘ সময় ধরে রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে বাসের অপেক্ষা করছেন।

হাবিব নামের এক পোশাক শ্রমিক জানান, আগে তার গন্তব্যে বাস ভাড়া ছিল ৬৫০ টাকা, কিন্তু এখন তাকে ২ হাজার টাকা গুনতে হচ্ছে ।

আব্দুর রহমান, নামের আরেক যাত্রী বলেন, “২০০ টাকার জায়গায় ৭০০ থেকে ৯০০ টাকা চাওয়া হচ্ছে। প্রতিবাদ করেও কোনো লাভ হচ্ছে না” ।

অন্যদিকে, চালকরা দাবি করছেন যে যাত্রীরাই প্রতিযোগিতা করে বেশি ভাড়া দিচ্ছেন। ইতিহাস পরিবহনের চালক দিদার বলেন, “দূরপাল্লার বাস গতকালই চলে গেছে, তাই বাস কম। যাত্রীরা নিজেরাই বেশি ভাড়া দিতে রাজি হচ্ছেন” ।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান পরিবহন সংকটের বিষয়টি তারা লক্ষ্য করছেন, তবে এখন পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ।

ঈদের আনন্দ যাত্রীদের জন্য যেন দুঃস্বপ্নে পরিণত না হয়, সেজন্য দ্রুত সমাধান প্রয়োজন। সরকারি-বেসরকারি সমন্বয়ে পরিবহন ব্যবস্থা উন্নত করা গেলে ভবিষ্যতে এমন সংকট এড়ানো সম্ভব বলে মনে করছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.