1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন কক্সবাজার সদর মডেল থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০ সিলেট জেলা ছাত্রদলের কাণ্ডারি হতে যাচ্ছেন হিলাল উদ্দিন শিপু টেকনাফে যৌথ অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মহাসচিব ঈশিতা হাসানকে বরণ ও জাতীয় সাংবাদিক সংস্থার নতুন প্রধান কার্যালয় উদ্বোধন উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ তথ্য অধিকার নিশ্চিতকরন লক্ষ্যে বনাঢ়্য শোভাযাত্রা

হিলি সীমান্ত থেকে প্রায় ১৪ লাখ টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১ দেখেছেন

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিল, এ্যাম্পল, টাপেন্টাডলসহ প্রায় ১৪ লাখ টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার ভোর রাত্রি ৪:২০ মিনিটে হিলি সীমান্তের ২৮৫/৭ এস পিলারের ২০ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করতে পারেনি বলে জানান জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের হিলিসিপি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাক।

হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক আরো বলেন,ভারত থেকে দেশে মাদক প্রবেশ করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে হিলি সিপি ক্যাম্পের বিজিবির একটি টহল দল সীমান্তের ২৮৫/৭ এস এলাকায় বাংলাদেশ অভ্যন্তরে ওঁৎপেতে অবস্থান নেয়। এসময় ভারত থেকে মাদক নিয়ে দেশে প্রবেশের সময় বিজিবি তাদেরকে ধাওয়া করে। পরে মাদক গুলো ফেলে রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়।এসময় ফেলে যাওয়া বস্তা থেকে ৮ হাজার পিচ ট্যাপেন্টাডল
,৯শ ৮০ পিচ এ্যাম্পল ও ৬৫ পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য ১৩ লাখ ৭৬ হাজার ৭শ ৬০ টাকা। এ ধরনের অভিযান অব্যহৃত থাকবে বলেও জানান হিলিসিপি বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.