1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান

গোবিন্দগঞ্জে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক চাষীদের প্রশিক্ষণ শেষে ধানবীজ বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১ দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচীর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ধানবীজ বপন ও চারা রোপণ প্রশিক্ষণ শেষে বিনামূল্যে আমন ধানবীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২ জুন, ) বিকালে ব্র্যাক গোবিন্দগঞ্জ এরিয়া অফিসে ৭০ জন চাষীকে বীজতলা নির্বাচন, বীজ বপণ এবং চারা রোপণে সঠিক সময় এবং পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে ব্র্যাকের নিজস্ব ব্যবস্থাপনায় উদ্ভাবিত নতুন ও উচ্চ ফলনশীল আমন ধানবীজ ‘ব্র্যাক-১০’কে পরিচয় করানো হয়। পরে চাষীদের মাঝে বিনামূল্যে ওই ধানবীজ বিতরণ করা হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া চাষীরা বর্ষার পূর্বে ব্র্যাকের এমন আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রশিক্ষণে ব্র্যাকের সম্প্রসারণ কর্মকর্তা (এগ্রি ইন্সুরেন্স) মো. গোলাম সাকলাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি+) মো. গোলাম রাব্বানি।

আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি+)র সঞ্জয় দেবনাথ, সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. সফিউল হক, ডেপুটি ম্যানেজার (বিডিইউ) মো. গোলাম রসুল, টিএসও (ব্র্যাক সিডস) মো. রেজাউল করিম প্রমুখ।

প্রসঙ্গত উপজেলার বিভিন্ন ব্র্যাক শাখা গুলো থেকে উচ্চ ফলনশীল ধান বীজ প্রান্তিক চাষীদের মাঝে বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.