1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, ৮’শ কৃষক-কৃষাণীকে আধুনিক ও নিরাপদ কৃষির প্রশিক্ষণ

  • আপডেট সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মানিকগঞ্জ-এর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মো. মশিউর রহমান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ এবং সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী শহিদুল ফেরদৌস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাসুম ভূঁইয়া, কৃষি কর্মকর্তা মো. রিদুওয়ানুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুস সালেক, সমবায় অফিসার মো. জহিরুল ইসলাম, এবং ফিল্ড স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক আলমগীর হোসেন, তাজ উদ্দিন ও কৃষাণী শিরীন আক্তার ও শাহনাজ আক্তার।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুল বাশার চৌধুরী বলেন, “সিংগাইর উপজেলা রাজধানী ঢাকার ‘কিচেন হাউস’ হিসেবে পরিচিত। এখানকার উৎপাদিত সবজি রাজধানীর চাহিদার বড় একটি অংশ পূরণ করে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলার ৩১টি পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে প্রায় ৮০০ কৃষক ও কৃষাণীকে আধুনিক কৃষি পদ্ধতি ও নিরাপদ খাদ্য উৎপাদনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। কংগ্রেসের মাধ্যমে কৃষকদের মাঝে টেকসই ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে সচেতনতা এবং সক্ষমতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.