1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

উজিরপুরে গৃহবধূ নিখোঁজ, উদ্বিগ্ন স্বজনরা

  • আপডেট সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১ দেখেছেন

বরিশালের উজিরপুরে এক গৃহবধূ ৫ দিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার স্বামী-স্বজনরা। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

থানা সূত্রে জানা গেছে, ৩০ বছর আগে উপজেলার মুন্ডপাশা গ্রামে বিয়ে হয় মাকসুদা আক্তার (৪৭) নামে ওই গৃহবধূর। বিয়ের পর তাদের মধ্যে কোনো পারিবারিক কলহও ছিল না। তবে মানসিকভাবে অসুস্থ ছিলেন ওই নারী। গত ২৮ মে বিকাল থেকে হঠাৎই তিনি নিখোঁজ হন। তার সন্ধানে স্বামী-স্বজনরা সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও কোনো তার খোঁজ না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে তার নিখোঁজ হওয়ার ঘটনায় গত ৩১ মে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৬৫৩) করেন গৃহবধূর স্বামী মোঃ আলতাফ হোসেন মোল্লা (৫৭)। নিখোঁজ গৃহবধূ ৪ সন্তানের জননী। তার মুখমন্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, উচ্চতা অনুমান ৫ ফুট। নিখোঁজের স্বজনরা তাকে পেলে ০১৭৩২২২৫৮৭৮/ ০১৭৩৯১৩০০০২ নম্বরে ফোন করে যোগাযোগের জন্য অনুরোধ জানান। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ সালাম জানান, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশের তৎপরতা চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.