1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

লালমনিরহাটে জাপা কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ 

  • আপডেট সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে পালিয়েছে দুর্বৃত্তরা। ৩১ মে রাত ১১ টার দিকে লালমনিরহাট শহরের আলোরুপা মোড়স্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১ টার দিকে ৫/৭ টি মোটর সাইকেল যোগে ১৪/১৫ জন লোক এসে জাতীয় পার্টির কার্যালয় ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লুটপাট করে। কিছু জিনিস পত্র বাহিরে বের করে কার্যালয়ে আগুন জ্বালিয়ে চলে যায় দুর্বৃত্তরা। পরে পার্শবর্তি মার্কেটের দোকান বাঁচাতে স্থানীয়রা ছুটে এসে আগুণ নিয়ন্ত্রন করেন। এতে পুড়ে যায় জাপা কার্যালয়।

ঘটনাস্থলে আসা লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে এসে দেখি অফিস পুড়ে ছাই হয়েছে। কারা এ ঘটনায় ঘটাতে পারে সে নিয়ে তিনি কোন মন্তব্য করেন নি। তবে বিষয়টি দলীয় উচ্চ পর্যায়ে জানানো হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.