1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা আটক

জুয়াড়িদের সাথে সংঘর্ষে পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া ৩০ রাউন্ড গুলি উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ০ দেখেছেন

মাদারীপুরের রাজৈর উপজেলায় মেলায় ২ কনস্টেবলকে মারধর করে ৩০ রাউন্ড গুলি ছিনতাই করে নেওয়া- গুলি উদ্ধার করেছে পুলিশ। ৩০ মে সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কদমবাড়ি গণেশ পাগলের মেলার আশ্রমের মা মনসা মন্দিরের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় গুলি উদ্ধার করা হয়। রাজৈর থানার ওসি মো. মাসুদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে।

২৯ মে ভোর রাতে উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় ১২৫ বছরের পুরনো গণেশ পাগল সেবাশ্রম নামে পরিচিত জায়গায় প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজিত হয় কুম্ভমেলা। মেলায় কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই কারনে মোতায়েন করা হয়েছে শতাধিক পুলিশ। মেলার মাঠে পুলিশ থাকার পরেও প্রায় ৫০টি জুয়ার আসর বসে। এ জুয়া খেলা বন্ধ কে কেন্দ্র করে জুয়াড়িদের সাথে কথা কাটাকাটির এ পর্যায়ে দুই পুলিশ কনস্টেবল মেহেদী হাসান ও জুবায়ের হাসানের সঙ্গে জুয়াড়িদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ কনস্টেবলের সাথে থাকা ৩০ রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে যায়। পরে জুয়াড়িরা তাদের কাছে থাকা ৩০ রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে যাওয়া যায় জুয়াড়িরা । এ খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার অভিযানে নামে থানা পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে বিকেল বেলা মহামানব গণেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি মিরন বিশ্বাসসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য, থানায় নিয়ে যায় পুলিশ। এরপর বৃহস্পতিবার রাতেই মাদারীপুর জেলা পুলিশ লাইন্সে নিয়োজিত দুই পুলিশ সদস্য মেহেদী হাসান ও জুবায়ের হাসানকে প্রত্যাহার করা হয়।

এ ব্যাপারে প্রত্যাহারকৃত ২ পুলিশের কনস্টেবলের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে, মেহেদী হাসানের সঙ্গে কথা বললে তিনি জানান, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বর্তমানে মাদারীপুর পুলিশ লাইন্সে আছেন। এ বিষয়ে প্রত্যাহারকৃত জুবায়ের হাসানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলম জানান, ৩০ রাউন্ড বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই।
২৮ মে সকাল থেকে আনুষ্ঠানিকভাবে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে শুরু হয়,১২৫ বছরের পুরোনো ঐতিহ্যবাহী কুন্ডমেলা বা গণেশ পাগলের মেলা যা স্থানীয়ভাবে পরিচিত। মেলাটি ৩ দিন ব্যাপী হলেও চলে ৫ দিন পর্যন্ত। মহামানব শ্রী শ্রী গণেশ পাগলের স্মরণে আয়োজিত এই ধর্মীয় উৎসবে দেশ ও বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা আসে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.