বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম মাহামুদুল হাসান আলাল-এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভা আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
আজ (৩০ মে) বিরুলিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বৈরী আবহাওয়ার মাঝেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মরহুম আলালের জনপ্রিয়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের ভাই আনোয়ার হোসেন, যিনি বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
বক্তব্য রাখেন:
খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু – সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা জেলা বিএনপি (প্রধান বক্তা)
পারভেজ মল্লিক – যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল
রাশেদুল আহসান রাশেদ – সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা বিএনপি
সাইফুল ইসলাম – সভাপতি, সাভার থানা বিএনপি
আব্দুল গফুর মিয়া – সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা বিএনপি
ইয়াসিন ফেরদৌস মুরাদ – সভাপতি, ঢাকা জেলা যুবদল
গালিব ইমতেয়াজ নাহিদ – কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল
মাহফুজ ইকবাল – সাধারণ সম্পাদক, ঢাকা জেলা ছাত্রদল
ডালিম হোসেন ও মোঃ শহিদুল ইসলাম – সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাভার থানা যুবদল
আরিফ হোসেন – ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাভার ইউনিয়ন পরিষদ
বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম আলালের রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বগুণ ও জনসেবামূলক কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
স্থানীয় রাজনৈতিক মহলে এ আয়োজন এক গভীর শ্রদ্ধাঞ্জলি হিসেবে বিবেচিত হচ্ছে।