1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

সাগরে নিম্নচাপের প্রভাবে প্লাবিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, হরিণ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ০ দেখেছেন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপ এখন নিম্নচাপে পরিনত হয়েছে যার প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে গতকাল রাত থেকে থেমে থেমে হালকা ও ভারী বৃষ্টিপাত অভ্যাহত রয়েছে। নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। সেই সাথে আমাবস্যার কারনে জেলার সকল নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতে প্লাবিত হয়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের করমজল, দুবলার চর, কটকা, কচিখালী, শেলার চরসহ বেশ কিছু এলাকা। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে বৃষ্টি ও জোয়ারের পানিতে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রসহ বনের বিস্তীর্ণ এলাকা ২ থেকে ৩ ফুট উচ্চতায় প্লাবিত হয়। এর মধ্যে সুন্দরবনের শেলার চর টহল ফাঁড়ি এলাকা থেকে নদীতে ভেসে যাওয়ার সময় একটি হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপ ও আমাবস্যার কারনে করমজল, দুবলার চর, কটকা, কচিখালী, শেলার চরসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। সুন্দরবনের স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সুন্দরবনের শেলার চর এলাকা থেকে নদীতে ভেসে যাওয়ার সময় একটি হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা। এছাড়া বনের অভ্যান্তরে বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীর আশ্রয়ের জন্য উঁচু টিলা তৈরি করা আছে। পানি বাড়লে ওইসব টিলায় বন্যপ্রাণী আশ্রয় নিতে পারবে।

এদিকে, মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি এখন নিম্নচাপে পরিনত হয়েছে, যার প্রভাবে বাগেরহাট জেলা জুড়ে হালকা ও ভারী বৃষ্টিপাত অভ্যাহত রয়েছে। এ কারনে মোংলা সমুদ্র্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃষ্টি ও আমাবস্যার প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উপকূলে এর প্রভাব আগামী ২ থেকে ৩ দিন বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

অপরদিকে, মোংলা বন্দরে অবস্থানরত সকল দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.